স্টাফ রিপোর্টার: যশোরের অভয়নগরে ৫ কেজি গাঁজাসহ মুরাদ হোসেন ও অহিদুল ইসলাম নামে দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অভয়নগরের চেঙ্গুটিয়া এলাকায় অভিযান চালিয়ে অভয়নগর থানা পুলিশ এ বিপুল পরিমাণে গাঁজাসহ মাদক ব্যবসায়ী দয়কে আটক করেন।
গাঁজাসহ আটক মুরাদ হোসেন অভয়নগর চেঙ্গুটিয়া এলাকার মৃত আঃ আব্দুস সামাদের ছেলে ও অহিদুল ইসলাম একই এলাকার মৃত খালেক তরফদার ছেলে।
অভয়নগর থানা অফিসার ইনচার্জ এ কে এম শামীম হাসান বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে মনিরামপুর থানার মাদক মামলা রয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আটককৃত মাদক ব্যবসায়ীরা অভয়নগরের চেঙ্গুটিয়া এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে। এ সময়ে আমি অভয়নগর থানার এসআই উজ্জ্বল, এসআই রিয়াজ এবং এএসআই শিলনের সমন্বয়ে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। দুপুরে তাদের আদালত হস্তান্তর করা হবে বলে তিনি জানান।