যশোরে কাজী অফিসে অভিযান, কাজীসহ দুই জনকে ১৫ দিনের জেল

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা (র‌্যাব-৬) যৌথভাবে যশোরের দড়াটানা এলাকায় অভিযান চালিয়ে কোর্ট ম্যারেজ সাইনবোর্ড লাগিয়ে বাল্যবিবাহ ও ভুয়া বিবাহ দেয়ায় কাজিসহ দুজনকে আটক করে এক হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের জেল দিয়েছে।

বুধবার বেলা দেড়টার দিকে দড়াটনা বেকারীর সামনে অভিযান চালিয়ে প্রতারকদের আটক করে এ জেল জরিমানা করেন।

আটককৃতরা হলেন, যশোর টালিখোলা এলাকার মৃত সুলতান মুন্সির ছেলে ফিরোজ আহম্মেদ (৪২) ও যশোর পালবাড়ি এলাকায় আলাউদ্দিনের ছেলে নাজমুল হাসান (২৬)।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে যশোর দড়াটানা এলাকায় কোর্ট ম্যারেজের সাইনবোর্ড টাঙিয়ে বাল্য বিবাহ ও ভুয়া বিবাহ দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। এক পর্যায়ে বধবার এক পর্যায়ে বুধবার বেলা দেড়টার দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট কে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের এক হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের জেল দেওয়া হয়েছে। যশোরের যেখানে যেখানে এধরনের বাল্যবিবাহ ও ভুয়া বিবাহ দেয়া হচ্ছে এগুলোকে শনাক্তকরণের কাজ চলছে। তাদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে অভিযান চালানো হবে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *