স্টাফ রিপোর্টার। যশোরের বেনাপোল বন্দর এলাকা থেকে গ্রেপ্তারি পরোয়ানা ৮ আসামিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত বেনাপোল পোর্ট থানার অধিভুক্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব গ্রেপ্তারি পরোয়ানা আসামিদের আটক করেন বেনাপোল পোর্ট থানা পুলিশ।
গ্রেফতারকৃত গ্রেপ্তারি পরোয়ানা আসামিরা হলেন, বেনাপোল ভবারবেড় গ্রামের আলাউদ্দিনের ছেলে রনি, একই গ্রামের তাহেরের ছেলে টুটুল, বেনাপোল দক্ষিণ ভারতে গ্রামের মৃত মোহর আলী ছেলে মুকুল হোসেন, বেনাপোল গাজীপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মেহেদি হাসান অবনী, বেনাপোল কাগজপুকুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আব্দুল আল মামুন, বেনাপোল বোয়ালিয়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে ইদ্রিস আলী, বেনাপোল কাগজপুকুর গ্রামের মৃত্যু ইসমাইল গাজী ছেলে মফিজুল ইসলাম ও বেনাপোল কাকমারি গ্রামের শেহাব উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) কামাল হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিরা সবাই আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলো। আদালতের নির্দেশে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত থানার অধিভুক্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার দুপুরে তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।