বেনাপোলে বিদেশি পিস্তল-ফেনসিডিলসহ আটক ২

নিউজটি শেয়ার লাইক দিন

 স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে পৃথক পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল ও ৫০ বোতল ফেনসিডিলসহ দুই অপরাধী আটক হয়েছে।

যশোর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বেনাপোলের গাতিপাড়া শাহাদাতের মোড়ে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস টিমের এসআই সোলাইমান আক্কাসের নেতৃত্বে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ রমজান মোল্লা (২৬) নামে এক অস্ত্র ব্যবসায়ী আটক করেছেন। আটক রমজান আলী দৌলতপুর গ্রামের জাকির হোসেনের ছেলে।

অপার একটি অভিযানে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস টিমের সদস্য এসআই শফি আহমেদ রিয়েলের নেতৃত্বে শনিবার দিবাগত রাত ১২ টা ২০ মিনিটে বেনাপোল পোর্ট থানার গাতিপাড়ার শামসুল মোড়লের পতিত জমির পাশে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ ওবায়দুল রহমান @ ওবায় (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। ওবায়দুল রহমান @ ওবায় বেনাপোল দোলতপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত্যু গোলাম হোসেনের ছেলে।

 

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোলের দৌলতপুর এলাকায় মাদক ও অস্ত্র নিয়ে অস্ত্র ব্যবসায়ীরা অবস্থান করছে। এ সময়ে যশোরের গোয়েন্দা ডিবি পুলিশের দু’টি চৌকস টিমকে সেখানে অভিযানে পাঠানো হয়। অভিযানিক দলটি পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *