স্টাফ রিপোর্টার: যশোরে মাকে হত্যা করার চেষ্টার অভিযোগে মাদকাসক্ত ছেলে বাপ্পী চৌধুরীকে আটক করেছে পুলিশ।
মা হুমায়রা বেগমের অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে যশোর মডেল থানার পুলিশ মাদকাসক্ত ও মাদক বিক্রেতা ছেলে বাপ্পি চৌধুরীকে আটক করেন।
থানায় অভিযোগ সূত্র থেকে জানা গেছে, যশোর সদর পৌরোর চাঁচড়া ডালমিল আদ্বীন চক্ষু হাসপাতালের সামনে মৃত সিপার চৌধুরীর স্ত্রী হুমায়রা বেগমের দুই সন্তান বাপ্পা চৌধুরী ও পাপ্পা চৌধুরী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মাদক বিক্রেতা। তারা দুই ভাই দীর্ঘদিন ধরে মায়ের কাছ থেকে জোর জবরদস্তি করে টাকা আদায় করে নিজ বাড়িতে মাদকের আস্তানা তৈরি করেছেন। সেখানে এলাকার উঠতি বয়সের যুবকদের নিয়ে রাতে-দিনে মাদকের আসর বসান। মা হুমায়রা বেগম মাদকের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ও মাদক সেবনে প্রতিবাদ করলেই তাকে বেধড়ক মারধর করেন। এমনকি মাকে হত্যা করে লাশ গুম করে ফেলারও হুমকি দেন এ দুই সন্তান। সর্বশেষ ২৪শে মার্চ ২০২২ ইংরেজি তারিখে হুময়ারা বেগমের কাছে মাদকসেবী ছেলে বাপ্পী মাদক সেবনের টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে হুমায়রা বেগমকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করেন ও তাকে হত্যার উদ্দেশ্যে তার গলায় বটি বসিয়ে দেয়। এ সময় মা প্রাণভয় মাদক সেবনের টাকা দিতে রাজি হলে সন্তান বাপ্পী তাকে ছেড়ে দেয়। পরেরদিন মা হুমায়রা বেগম সন্তানদের ভয় বাড়ি থেকে পালিয়ে গিয়ে বোনের বাসায় ওঠেন। এক পর্যায়ে তিন দিন পরে বোনকে সঙ্গে নিয়ে বাসায় ফিরে এসে দেখেন ছেলে বাপ্পি চৌধুরী বাসার ফ্রিজ, ফ্যান, আসবাবপত্র ও বাসায় থাকা দুটি ছাগল বিক্রি করে দিয়েছেন। সেই ছাগল বিক্রির টাকা পয়সা দিয়ে এলাকার মাদক সেবীদের বাসায় নিয়ে আসর বসিয়েছেন। তাছাড়া হুমায়রা বেগমের ভাই বিশিষ্ট ব্যবসায়ী নুরনবীর ভাড়াটিয়াদের কাছে বাসা ভাড়ার টাকাও দাবি করেন। ভাড়াটিয়ারা মাদকসেবী ও মাদক ব্যবসায়ী বাপ্পি চৌধুরী কে ভাড়ার টাকা না দেওয়ায় সে ভাড়াটিয়াদের নামিয়ে দিয়ে বাসার গেটে তালা ঝুলিয়ে দেয়। মা হুমায়ারা উপায়ান্ত না পেয়ে পরের দিন ২৮ শে মার্চ নিজের নিরাপত্তা চেয়েও এলাকা মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত চেয়ে যশোর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। বিষয়টির পুলিশ অনুসন্ধান করে সত্যতা পাওয়ায় সোমবার রাতে বাপ্পীকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, হুমায়রা বেগম (৬০) নামে এক মায়ের লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত করেন। তদন্তে অভিযুক্তের সত্যতা পাওয়ায় সোমবার রাতে মাদকসেবী ও মাদক বিক্রেতা বাপ্পিকে ইয়াবাসহ আটক করা হয়। এই ঘটনায় অপার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর পাপ্পা চৌধুরী পলাতক রয়েছে। তাকেও ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী বাপ্পির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।