ঝিনাইদহ সীমান্তে ৮ কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত ৯৯টি স্বর্ণের বারসহ ইব্রাহিম খলিল (৩৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত স্বর্ণের ওজন সাড়ে ১২ কেজি। জব্দকৃত এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।

শুক্রবার (০১ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার মাটিলা বিওপির লেবুতলা গ্রামের হাতির মোড় থেকে তাকে আটক করে বিজিবি।

আটক ইব্রাহিম খলিল মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের আব্দুল লতিফের ছেলে।

মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহিন আজাদ জানান, মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে স্বর্ণ আনা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেসময় মোটরসাইকেলসহ আটক করা হয় ইব্রাহিম খলিলকে। পরে তার কাছ থেকে ১২ কেজি ৫৩০ গ্রাম ওজনের ৯৮টি ছোট ও ১টি বড় স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে আটক ইব্রাহিম খলিলকে মহেশপুর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে । স্বর্ণ পাচার সাথে আর কারা কারা জড়িত সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *