ওয়াজ মাহফিল শুনতে গিয়ে নিখোঁজ, ৩দিন পরে মাটি খুঁড়ে লাশ উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের কলেজছাত্র ইকরামুল হোসেন (১৮) সোমবার সন্ধ্যায় (২৮ মার্চ ২০২২ ইং) ওয়াজ মাহফিল শুনতে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তিন দিন সে নিখোঁজ ছিল।

এক পর্যায়ে তার ৩ সহপাঠীদের জিজ্ঞাসাবাদের একরামুল কে হত্যা করে লাশ একটি গর্তে মাটি খুঁড়ে পুতে রাখার বিষয়টি স্বীকার করেন। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি উপর ভিত্তি করে বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ মদনপুর মাঠের নিমতলা নামক স্থানে একটি ডোবায় মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

একরামুল হোসেন উপজেলার মশ্মিমনগরের ভরতপুর গ্রামের প্রবাসী মফিজুর রহমানের ছেলে ও রাজগঞ্জ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

আটককৃতরা হলো, মনিরামপুর উপজেলা রাজগঞ্জ ভরতপুর গ্রামের হোসেন আলী মোড়লের দুই ছেলে আমিনুর রহমান ও কামরুল হাসান এবং আব্দুল কাদেরের ছেলে মেহেদী হাসান।

নিহতের স্বজনদের দাবি, আটককৃত আসামির সাথে একরামুলের নিবিড় সম্পর্ক ছিল। তারা একসঙ্গে কেরাম বোর্ড খেলা করতো। বেশ কিছুদিন আগে কেরাম খেলা নিয়ে আমিনুরের সাথে একরামুলের দ্বন্দ্ব হয়েছিল। সে কারণেই তারা একরামুলকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে জানিয়েছে।

নিহত ইকরামুলের চাচা আসাদুজ্জামান আসাদ বলেন, মশ্মিমনগর এলাকায় ওয়াজ মাহফিলে যাওয়ার উদ্দেশ্যে গত সোমবার সন্ধ্যার আগে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় ইকরামুল। এরপর রাত নয়টা থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজ করে না পেয়ে মঙ্গলবার মধ্যরাতে আমরা থানায় গিয়ে অভিযোগ করি। এরপর থানা পুলিশের পরামর্শে বুধবার সকালে যশোরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ে যায়। তারা মনিরামপুর থানায় জিডি করতে বলেন। থানায় জিডি করার পর দুপুরে আবার যশোরে যায়। এরপর রাত একটার দিকে পুলিশ বাড়ি থেকে প্রথমে আমিনুরকে আটক করে। পরে তারা কামরুল ও মেহেদীকে আটক করে নিয়ে যায়।

চাচা আসাদুজ্জামান বলেন, ইকরামুলকে পিটিয়ে ও গলায় বিদ্যুতের তার পেঁচিয়ে খুন করা হয়েছে। ইকরামুলের মোবাইলের সিমকার্ড খুলে তাতে নিজের সিমকার্ড ঢোকান আমিনুর। সেই সূত্র ধরে আমিনুরকে আটক করে পিবিআই। এরই হত্যা রহস্য উন্মোচন ও মৃতদেহ উদ্ধার হয়।

বিষয়টি নিয়ে পিবিআই যশোরের পরিদর্শক হিরন্ময় সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, সোমবার রাতে ওয়াজ মাহফিল শুনতে যাওয়ার পর থেকেই একরামুল নিখোঁজ থাকে। একপর্যায়ে বুধবার দুপুরে একরামুলের মা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ভিজিডি সূত্র ধরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর সদস্যরা বুধবার রাতে সন্দেহজনকভাবে একরামুলের তিন সহযোগীকে আটক করেন। এক পর্যায়ে তাদের জিজ্ঞাসাবাদে তারা একরামুল কে হত্যার বিষয়টি স্বীকার করেন। তাদের দেয়া তথ্য মতে বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদস্যরা মনিরামপুর উপজেলার রাজগঞ্জ মদনপুর মাঠের নিমতলা নামক স্থানে একটি ডোবায় মাটি খুঁড়ে একরামুলের মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) গাজী মাহবুবুর রহমান বলেন, ওয়াজ মাহফিল শুনতে গিয়ে কলেজছাত্রী নিখোঁজ হওয়ার দু’দিন পরে একরামুলের মা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় থানা পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা বিষয়টি তদন্ত শুরু করেন। এক পর্যায়ে একরামুলের তিন সহযোগীকে বুধবার রাতে আটক করেন পিবিআইয়ের সদস্যরা। এরপর তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর ভিত্তি করে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ মদনপুর মাঠের নিমতলা নামক স্থানে একটি ডোবায় মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।  এ ঘটনায় থানা একটা হত্যা মামলার দায়ের করা হয়েছে। এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের জন্য পুলিশসহ সিবিআই তদন্ত করে যাচ্ছে। তদন্ত শেষ হলেই এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য জানা যাবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *