বেনাপোলে ওয়ারেন্টভুক্ত ১০ আসামি গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি:  যশোরের বেনাপোলে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পালাতক ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোর থেকে রোববার (২০ মার্চ) ভোরে খানাকুল থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার কর হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন,বেনাপোল পোর্টথানার উত্তর বারোপোতা গ্রামের ওলিয়ার রহমানের ছেলে আবুজার গিফারী (২২) সাদিপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মাসুদ রানা (২৪) খড়িডাঙ্গা গ্রামের মাহাতাব আলী ঢালীর ছেলে আশিকুর রহমান @সেলিম (২০) গাজিপুর গ্রামের ইলিয়াস খার ছেলে রাজ খা(২২) বারোপোতা গ্রামের মতিয়ার রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩৮) বারোপোতা গ্রামের ওলিয়ার রহমানের স্ত্রী ফেরদৌসী খাতুন ( ৪৭) উত্তর বারোপোতা গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী আয়েশা বেগম (৫৫) বেনাপোল পোটথানাধীন বৃত্তিআচড়া গ্রামের মিজাক আলী ছেলে বাবু (৩০) ও উজ্জ্বল হোসেন (২৫)।উভয় পিতা মিজাক আলী। মামলায় দুই কেজি গাঁজাসহ বেনাপোল পোর্টথানার মানকিয়া গ্রামের মৃত ওসমান গনির ছেলে আতিয়ার রহমান (৩৫) আটক করা হয়।

বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পালাতক আসামিরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। বিষয়টি নিশ্চিত হয়ে বেনাপোল পোর্ট থানার পুলিশ সদস্যদের ওয়ারেন্টভুক্ত আসামিদের আটকের নির্দেশ দেয়া হয়। একপর্যায়ে শনিবার থেকে রোববার ভোর পর্যন্ত বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানা ১০ আসামিকে আটক করা হয় রোববার দুপুরে তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *