যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান, একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির অর্থ বিষয়ক সহ-সম্পাদক মনজেল মজুমদার এবং কৃষক রনজিত সরকার (৫০)। নিহত দুই জনই যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ঘুনী গ্রামে বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলা বাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিএনপি নেতা সাইফুর রহমান (৬০) ও মনজেল মজুমদার (৫০) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে তাদের মৃত্যু হয়।

নওয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই শাহ আলম বলেন, সকালে স্থানীয় মাধ্যমের খবর পায় ট্রাকের ধাক্কায় দুজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। পরে খবর পেয়েছি সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

এদিকে সকালে যশোর-মাগুরা সড়কের ভাটার আমতলা নামক স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় রনজিৎ সরকার নামে এক বাইসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মো. জসীমউদ্দীন তাকে মৃত ঘোষণা করেন।

বারবাজার হাইওয়ে পুলিশের এসআই জামান বলেন, ঘাতক বাসটি মাগুরা পুলিশ আটক করেছে। এ ঘটনায় মাগুরা একটি মামলা হয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *