আস্থা বাড়াতে বাঘারপাড়ায় পুলিশ-জনতার মুক্ত-আলোচনা

নিউজটি শেয়ার লাইক দিন
স্টাফ রিপোর্টার: পুলিশের ওপর জনসাধারণের আস্থা বাড়াতে যশোরের বাঘারপাড়া থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে বা পুলিশ-জনতার মুক্ত-আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা এগারটার দিকে জেলার বাঘারপাড়া থানার প্রাঙ্গণে এ মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
বাঘারপাড়া থানা এলাকায় সর্বসাধারণকে কোন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয় কিনা, আইন-শৃঙ্খলা বিষয়ে কারো কোন অভিযোগ আছে কিনা, কাউকে অযথা পুলিশ হয়রানির শিকার হতে হয় কিনা, মাদক, চাঁদাবাজ, দুষ্কৃতকারীদের উৎপাত আছে কিনা তা নিয়েও মুক্ত আলোচনা করেন।
এ সময় উপস্থিত জনসাধারণ তাদের সমস্যার কথা তুলে ধরলে পুলিশ সুপার মহোদয় অত্যন্ত  মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আশ্বস্ত করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, যশোর জেলায় কোন সন্ত্রাস, মাদক, অস্ত্রের গডফার থাকবে না, এই সকল অপরাধীদের সাথে যশোর পুলিশের কোন সখ্যতা নেই।
যশোর পুলিশ জনগণের জানমালের রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আইনের শাসন জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এই ওপেন হাউস ডে বা পুলিশ জনতার মুক্ত আলোচনার প্রয়োজনীয়তা অপরিসীম। তার লক্ষ্যেই আজকের এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দীন।
অনুষ্ঠানের শুরুতেই সূচনা বক্তব্য প্রদান করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার (“খ” সার্কেল)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম(বার), পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া পারভীন সাথী, উপজেলা চেয়ারম্যান বাঘারপাড়া, বাঘারপাড়া উপজেলার নির্বাহী অফিসার আনম আবুজর গিফারী, মুকিত সরকার অতিরিক্ত পুলিশ সুপার, “খ” সার্কেল, যশোর,  বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বাঘারপাড়া মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও বাঘারপাড়া উপজেলার পুজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু সন্তোষ কুমার অধিকার,  বাঘারপাড়া পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু, বাঘারপারা  উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ রউফ সরদার, বাঘারপারা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা রানী বিশ্বাস।
একই সাথে মঞ্চের সামনে  উপস্থিত ছিলেন  বাঘারপাড়া উপজেলার ৯ টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানগণ, বাঙালী জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাগণ, বাঘারপাড়া উপজেলায় কর্মরত সকল সরকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, স্কুল কলেজ, মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক মণ্ডলী, বাঘারপাড়া উপজেলার ৯ টি ইউনিয়ন ও বাঘারপাড়া পৌরসভার সদস্য ও কাউন্সিলরগণ, বাঘারপাড়া উপজেলা, পৌরসভার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিউনিটি পুলিশিং এর সভাপতি, সাধারন সম্পাদক ও সদস্যবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমামগণ, ইসলামিক ফাউন্ডশনের সদস্যবৃন্দ,  বাঘারপাড়া উপজেলার পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারন সম্পাদক ও সদস্যবৃন্দ, বাঘারপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারন, সম্পাদকসহ বিভিন্ন টিভি চ্যানেল, প্রিন্টিং মিডিয়া ও অনলাইন পত্রিকার সাংবাদিকবৃন্দ, বাঘারপাড়া উপজেলার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *