বেনাপোল প্রতিনিধি: বিভিন্ন সময়ে সীমান্তের চোরাই ঘাট দিয়ে ভারতে পাচারের শিকার ১৫ নারী-পুরুষকে ট্রাভেল পারমিটে দেশে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
রোববার(২৭শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হয়।ফেরতকৃতরা হলেন, যশোরের উজ্বল কুমার,কক্সবাজারের ইমরান,গাজিপুরের উজ্বল,পাবনার মোতালেব হোসেন,বগুড়ার আশরাফ হোসেন,পটুয়াখালীর সাইদুল ইসলাম,নড়াইলের ইকবাল মোল্লা,তাসলিমা,শিশু তন্নি ও মুন্নি,খুলনার লাখি বেগম,পাবনার মিঠু সরদার ও রিপন মিয়া ও নোয়াখালীর সোহেল মিয়া।
দেশের বিভিন্ন সীমান্ত পথে তিন বছর আগে এরা ভারতে গিয়েছিল। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে রাষ্টীয় প্রক্রিয়ায় ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আসে।
ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ১১ জন পুরুষ, দুই নারী ও দুই শিশু রয়েছে। এরা বাংলাদেশের ,পাবনা,বগুড়া,ময়মননিং,নড়াইল,কক্সবাজার ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ জানান,পুলিশের কার্যক্রম শেষে ফেরতকৃত বাংলাদেশিদের বেনাপোল চেকপোস্ট থেকে এনজিও সংস্থ্যার মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মানবাধিকার সংস্থ্যা জাস্টিস এন্ড কেয়ারের যশোর শাখার ফিল্ড অফিসার রোকেয়া খাতুন বলেন, ভারত থেকে ফেরত আসা নারী-পরুষদের আমাদের হেফাজতে নেয়া হবে। ফেরত আসারা যদি তাদের নিজ গৃহে ফিরে যেতে চায় সেক্ষেত্রে তাদের বাড়িতে পৌঁছে দেয়া হবে। আর যারা নিজেদের বাসগৃহে ফিরে যেতে চাই তাদেরকে শেল্টার হোমে রাখা হবে বলে জানান তিনি।