নাসায় যোগ দিচ্ছেন বাংলাদেশি প্রকৌশলী

নিউজটি শেয়ার লাইক দিন

প্রযুক্তি ডেস্ক: ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনে (নাসা) প্রকৌশলী হিসেবে যোগ দিচ্ছেন নীলফামারীর ছেলে এরশাদ কবির চয়ন। আগামী ৭ মার্চ তথ্য প্রকৌশলী (ডাটা ইঞ্জিনিয়ার) হিসেবে যোগ দেবেন তিনি।

এরশাদ কবির জেলা শহরের কলেজ পাড়া এলাকার বাসিন্দা ও আমেরিকা প্রবাসী মো. খতিব উদ্দিন সরকারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ডাইভার্সিটি ভিসায় (ডিভি) এ সুযোগ পেয়ে ১৯৯৫ সালে আমেরিকার পেনসিলভেনিয়ায় যান খতিব উদ্দিন সরকার। পরে ২০০১ সালে সাত বছরের ছেলে এরশাসহ স্ত্রী অফিজা খাতুনকে নিয়ে আসেন আমেরিকায়। পেনসিলভেনিয়ার বেনসালেম শহরে বাস করেন তাঁরা। আমেরিকায় পড়াশোনা শেষ করে নাসায় চাকরির সুযোগ পায় এরশাদ।

এরশাদের বাবা খতিব উদ্দিন সরকার বলেন, আমার ছেলে বোস্টন ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সঙ্গে তথ্য বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে। নাসায় আরলিংটন ভার্জিনিয়ায় দায়িত্ব পালন করবে। আমি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করি আমার ছেলে যেন তার মেধাকে কাজে লাগিয়ে সফলতা অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *