অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দিলো স্বামী!

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক:স্ত্রী অসুস্থ থাকায় তার উপর বিরক্ত ছিলেন স্বামী। অবশেষে সেই স্ত্রীকে জীবন্ত কবর দিয়ে মেরে ফেলেন স্বামী। ভারতের গোয়া’য় এ ঘটনা ঘটেছে। এ অভিযোগে ওই স্বামীকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে গোয়া পুলিশ।

জানা যায়, গোয়ার মারমাভাদার বাসিন্দা ৪৬ বছরের তুকুকারাম শেটগাঁওকার। স্ত্রী তানভির অসুস্থতার জন্য তাঁর উপর সর্বদাই বিরক্ত থাকতেন তিনি। সেই বিরক্তি থেকেই গত বুধবার অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার অভিযোগ উঠে তাঁর বিরুদ্ধে। গোয়ার নারভেম গ্রামে চলছিল তিল্লারি সেচ প্রকল্পের কাজ। সেই নির্মাণ প্রকল্পের এলাকাতেই স্ত্রীকে কবর দেন তিনি।

বিষয়টি সামনে আসে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে। ওই সাইটের কর্মীরা মেশিন দিয়ে কাজের জন্য গর্ত করতে যান। সে সময় তুকুকারাম কর্মীদের মাটি খুঁড়তে বাধা দেন। কিন্তু তার কথা শোনেননি কনস্ট্রাকশন কর্মীরা। সেই গর্ত খুঁড়তে গিয়েই উঠে আসে এক নারীর দেহ। তখনই পালিয়ে যায় ওই অভিযুক্ত।এরপর পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য গোয়া মেডিক্যাল কলেজে পাঠায়। থানায় ডেকে পাঠানো হয় তুকুকারামকে। সেখানেই জেরায় মুখে সব কথা স্বীকার করেন তিনি। তিনি দাবি করেন, অভাবের কারণেই এ কাজ করেছেন। অভাবের কারণে তাঁর ১৪ বছরের ছেলের পড়াশোনাও বন্ধ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *