কেশবপুরে ৪ তক্ষক সহ দুই পাচারকারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে ৪ তক্ষকসাপসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। ১২ হাজার টাকা জরিমানা আদায় করছেন ভ্রাম্যমাণ আদালত।

কেশবপুর ভেরচী পুলিশ ক্যাম্পের সদস্যরা শুক্রবার সন্ন্যাসগাছা গ্রাম থেকে সন্ধ্যায় ৪ তকক্ষসাপসহ দুই পাচারকারীর সদস্যকে আটক করেছে।

আটককৃতরা হলো সন্ন্যাসগাছা গ্রামের মৃত হোসেন আলী জোয়ার্দারের পুত্র আব্দুল হালিম জোয়ার্দার ও তালা উপজেলার লিয়াকত আলীর স্ত্রী আকলিমা বেগম।

বিষয়টি কেশবপুর উপজেলা সহকারী কমিশনর (ভূমি) আরিফুজ্জামান জানার পরে সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের নিকট থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করছেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *