যশোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইয়াছিন আরাফাত ওরফে হুজুরে ইয়াসিন(৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত পোনে ৮টার দিকে শহরের বেজপাড়া আকবারের মোড়ে ব্রাদার্স ক্লাবের মধ্যে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত ইয়াছিন বেজপাড়া পানির ট্যাংক এলাকার মনির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, রাত পোনে ৮টার দিকে নিহত  ইয়াছিন আকবারের মোড়ে ফ্রেন্ডর্স ক্লাবের মধ্যে বসে ছিলেন। এসময়ে চোখ মুখ বাঁধা অবস্থায় কয়েকজন এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার মৃত্যু হয়। তারা আরো জানান,  ইয়াছিন আরাফাত ওরফে হুজুরে ইয়াসিনের এলাকায় ব্যাপক প্রভাব ছিল। মূলত এই প্রভাব বিস্তার নিয়েই প্রতিপক্ষ ফারাজী ও মাঠ সুমন নামে দুইজনের সাথে বিরোধছিল। ধারণা করা হচ্ছে এই বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।

যশোর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার ডাক্তার সালাউদ্দিন বাবুর বলেন, রাত সাড়ে আটটার দিকে বেশ কয়েকজন লোক গুরুতর জখম অবস্থায় ইয়াছিনকে হাসপাতলে নিয়ে আসে। এ সময় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় আধা ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে। তার দেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

 

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের খবর শুনে আমি সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনের চেষ্টা চলছে। তাছাড়া নিহতের পরিবার পক্ষ থেকে এখনো মামলা দায়ের করা হয়নি। মামলা দায়ের করা হলে তদন্ত করে হত্যাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *