চৌগাছায় ১৭০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের চৌগাছায় ১৭০ বোতল ফেনসিডিলসহ রফিকুল শেখ (৩০) নামে এক মাদক ব্যবসায়ী আট হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত দশটার দিকে জেলার চৌগাছা উপজেলার আন্দুলিয়া গ্রামে রফিকুল ইসলামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে চৌগাছা থানা পুলিশ এসব মাদকদ্রব্যসহ তাকে আটক করেন।

আটক রফিকুল ইসলাম চৌগাছা আন্দুলিয়া গ্রামের মোকসেদ শেখের ছেলে। সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, ফেনসিডিলসহ আটক রফিকুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি রফিকুল শেখের ঘরে বিপুল পরিমাণে ফেনসিডিল রয়েছে। বিষয়টি যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারকে জানালে তিনি সেখানে অভিযান চালানোর নির্দেশ দেন। আমি চৌগাছা থানার এসআই(নিঃ) বিপ্লব সরকার এর নেতৃত্বে একটি চৌকস টিম সেখানে পাঠিয়ে রফিকুল শেখ বসত বাড়িতে অভিযান চালাতে নির্দেশ দেয়। রাত দশটার দিকে রফিকুলের ঘরের ভিতরে অভিযান চালিয়ে একটি স্টিলের বাক্সের ভিতর থেকে ১৭০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করেন থানার চৌকস টিমটি। বুধবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *