স্টাফ রিপোর্টার: যশোরে বিভিন্ন সময়ের চুরি হওয়া স্বনালংকার-নগদ টাকাসহ চোর চক্রের ৩ সদস্য আটক হয়েছে।
সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার সদর উপজেলা ও মনিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব চোর চক্রের সদস্যদের চুরি করা স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ আটক করেন যশোর গোয়েন্দা পুলিশের সদস্যরা।
আটককৃতরা হলেন,১) যশোর জেলার মনিরামপুর উপজেলার জয়পুর শেখপাড়া গ্রামের মৃত্যু ইসলাম দফাদারের জামায় নুর ইসলাম @ নুরু (৩৭)। সে দীর্ঘদিন ধরে মনিরামপুর শ্বশুরবাড়িতে থেকে এসব চুরির কাজে যুক্ত ছিলেন। সে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গার ফুল গ্রামের দফাদার বাড়ির মৃত- সামছুল হক মুন্সীর ছেলে। ২) যশোর জেলার মনিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর এলাকার কৃষ্ণপদ মজুমদারের ছেলে শ্রী অলোক কুমার মজুমদার (৩৮) ও ৩। যশোর জেলার মনিরামপুর উপজেলার গাংরা উত্তরপাড়া এলাকার মৃত জলিল মোল্লার ছেলে রেজাউল ইসলাম রেজা (৩৫)। পিতামৃত- জলিল মোল্লা, সাং-গাংরা উত্তরপাড়া, থানা-মনিরামপুর, জেলা-যশোর।
এসময় গোয়েন্দা ডিবি পুলিশের সদস্যরা আটককৃত চোর চক্রের সদস্যদের নিকট হতে দেড় ভরি স্বর্ণালংকার, ব্রোঞ্জের চুড়ি, নুপুর, আংটি ও বিক্রয়ের নগদ ২ লাখ ৬৫ হাজার টাকা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করেন।
যশোর গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার বলেন, সম্প্রতি সময়ে যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা বাবলাতলা শিক্ষা বোর্ডের আনসার সদস্য এমদাদুল হক মিলনের বাসা থেকে ১টি মোবাইল, নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও মোট ৯ ভরি স্বর্ণালংকার, ব্রোঞ্জের চুড়ি, রুপার আংটি ও নুপুর চুরি করে নিয়ে যায়। তাছাড়া গত ৩০ নভেম্বর যশোর সদর উপজেলার হামিদপুর গাজিপাড়ায় কোর্টের মুহুরি আসলাম হোসেনের বাসা থেকে চোর চক্রের সদস্যরা ২টি মোবাইল ফোন, ১ ভরি ৮ আনা স্বর্ণালংকার, ১ জোড়া ব্রোঞ্জের চুরি করে নিয়ে যায়। এদু’টি চুরির ঘটনায় যশোর কোতোয়ালি থানায় দুটি চুরির মামলা দায়ের করা হয়। যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার মামলা দু’টির তদন্তভার দেন যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের নিকট। এক পর্যায়ে যশোর গোয়েন্দা ডিবি পুলিশের চৌকস টিমের এসআই শামীম হোসেন, এসআই মফিজুল ইসলাম, এসআই শেখ শাহীনুর রহমানের সমন্বয়ে চৌকশ টিমটি যশোর সদর উপজেলায় ও মনিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের সদস্যদের আটক করেন। এ সময়ে চোর চক্রের সদস্যদের নিকট হতে দেড় ভরি স্বর্ণালংকার, ব্রোঞ্জের চুড়ি, নুপুর, আংটি ও বিক্রয়ের নগদ ২ লাখ ৬৫ হাজার টাকা এবং ২টি মোবাইল ফোন জব্দ করেন। মঙ্গলবার দুপুরে আটককৃতদের আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।