স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে পৃথক পৃথক অভিযানে ১২২ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক।
যশোর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,

বৃহস্পতিবার দিবাগত রাতে বেনাপোল গয়ড়া রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে ইমরান হোসেন(২১) ও রাশেদুল ইসলাম (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে ১০০ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটকৃত ইমরান হোসেন রাজাপুর গ্রামের আলী হোসেনের ছেলে ও রাশেদুল শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের আমজেদ আলীর ছেলে ।
অপর এক অভিযানে, বেনাপোল পোর্ট থানা পুলিশ শুক্রবার সন্ধ্যায় বেনাপোল ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে ২২ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর আলম(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটক জাহাঙ্গীর হোসেন বেনাপোল ভবেরবেড় গ্রামের মৃতঃ রশিদ ঢালীর ছেলে।
বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল ভূইয়া জানান, আমি বেনাপোল পোর্ট থানায় যোগদানের পর থেকেই জানতে পারি বেনাপোল এলাকায় মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। বিষয়টি জানার পরে আমি মাদক নির্মূল করতে ইতিমধ্যে দফায় দফায় অভিযান অব্যাহত রেখেছি। যার ফলশ্রুতিতে গত দুই দিনে ১২২ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পর তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে।