যবিপ্রবিয়ের ভিসিসহ ২৪ বিশিষ্টজন পাচ্ছেন একুশে পদক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) সহ এবারে ২৪ জন বিশিষ্ট নাগরিক পাচ্ছেন একুশে পদক।

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের এ কৃতি সন্তানদের ২০২২ সালের একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. মো. আনোয়ার হোসেন  বিজ্ঞান ও প্রযুক্তিতে এ পদকে এ ভূষিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তর থেকে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

বাকি যারা এ পদকে ভূষিত হয়েছেন

ভাষা আন্দোলনে মোস্তফা এম. এ. মতিন (মরণোত্তর) ও মির্জা তোফাজ্জল হোসেন (মুকুল) (মরণোত্তর)। শিল্পকলার নৃত্যে জিনাত বরকতউল্লাহ, সংগীতে নজরুল ইসলাম বাবু (মরণোত্তর), ইকবাল আহমেদ ও মাহমুদুর রহমান বেণু, অভিনয়ে খালেদ মাহমুদ খান (মরণোত্তর), আফজাল হোসেন ও মাসুম আজিজ।

মুক্তিযুদ্ধে একুশে পদক পাচ্ছেন চারজন। তারা হলেন- বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মো. মতিউর রহমান, সৈয়দ মোয়াজ্জেম আলী (মরণোত্তর), কিউ. এ. বি. এম রহমান, আমজাদ আলী খন্দকার। সাংবাদিকতায় পদক পাচ্ছেন এম এ মালেক, শিক্ষায় অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ, সমাজসেবায় এস. এম. আব্রাহাম লিংকন ও সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের।

ভাষা ও সাহিত্যে এ বছর একুশে পদক পাচ্ছেন কবি কামাল চৌধুরী ও ঝর্ণা দাশ পুরকায়স্থ।

এছাড়া গবেষণায় ড. মো. আবদুস সাত্তার মন্ডল, ড. মো. এনামুল হক (দলগত) (দলনেতা), ড. সাহানাজ সুলতানা (দলগত) এবং ড. জান্নাতুল ফেরদৌস (দলগত) একুশে পদক পাচ্ছেন।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *