যশোরের করোনাও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু, নতুন করে শনাক্ত ১৩০

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মহামারী আবারো ব্যাপক আকার ধারণ করেছে। এই সংক্রমণ বাংলাদেশে ও প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে।

যশোরেও পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। করোনায় যশোরে গত একদিনে ১৩০ জনের নমুনায় করানো ভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে করোনাভাইরাসে ও উপসর্গে নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ২ জন ও উপসর্গে ৪ জন মারা গেছেন।

যশোর সিভিল সার্জন সূত্র থেকে জানা গেছে, বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ৩২১ জনের নমুনা পরীক্ষায় ১৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪০ দশমিক ৪৯ শতাংশ।

যশোর সদর হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম বলেন, মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) যশোর সদর হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে। প্রত্যেকের বাড়ি যশোরে। বর্তমানে হাসপাতালের রেড জোনে ১২, ইয়েলো জোনে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন। তবে যে হারে যশোরের করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে করে পুরো যশোরের মানুষ আতঙ্কগ্রস্থ। আতঙ্ক না হয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান এ কর্মকর্তা।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *