যশোরে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু ২, নতুন করে আক্রান্ত ১১৫

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু হয়েছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিম সেন্টারে নতুন করে ৩১৭ জনের নমুনা পরীক্ষা করে ১১৫ জনের দেহ করোনা শনাক্ত হয়েছে । করোনা শনাক্ত হার প্রায় ৩৭ শতাংশে ।

সিভিল সার্জন অফিস ও যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তথ্য মতে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৩১৭ জনের নমুনা পরীক্ষা করে ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছে একজন আর উপসর্গ নিয়ে মারা গেছে একজন। হাসপাতালে ভর্তি আছে ১৯ জন। আইসোলেশনে ২৪৫৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্যে সদর উপজেলায় ৮৫ জন, অভয়নগরে দুইজন, চৌগাছায় পাচজন, ঝিকরগাছায় ১২ জন, কেশবপুরে তিনজন, মণিরামপুরে তিনজন, শার্শায় পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *