যশোরে মেম্বারের সহযোগী ৭ বোমাসহ আটক,কৌশলে পালিয়েছে মেম্বার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:  যশোর সদর উপজেলার তালবাড়িয়া ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আসমত আলী চাকলাদারের সহযোগী আক্তার হোসেন ৭ টি তাজা বোমাসহ আটক হয়েছে।

শুক্রবার ভোর পাঁচটার দিকে যশোর সদর উপজেলার ৪ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তালবাড়ীয়ার ফিরোজের বাড়ির সামনে অভিযান চালিয়ে এসব বিস্ফোরকসহ তাকে আটক করেন যশোরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সদস্যরা।

আটক আক্তার হোসেন যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের সিদ্দিক বিশ্বাসের ছেলে। তবে র‌্যাবের উপস্থিত বুঝতে পেরে কৌশলে পালিয়ে গেছে সাবেক মেম্বার আসমত আলী চাকলাদার।

এ ঘটনায় তালবাড়িয়া গ্রামের মৃত বারেক আলী চাকলাদারের ছেলে মেম্বার আসমত আলী চাকলাদার (৪২)সহ অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি তালবাড়িয়া ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আসমত আলী চাকলাদার ও তার সহযোগী আক্তার হোসেন বোমাগুলো ক্রয় করে একটি বাড়িতে লুকিয়ে রেখেছে। ভোর পাঁচটার দিকে সেখানে অভিযান চালিয়ে আকতার হোসেনকে আটক করা হয়। বোমা রাখার বিষয়টি প্রথমে অস্বীকার করলেও পরে সে শিকার যায়। আসমত আলী চাকলাদার মেম্বারের এলাকায় একটি চক্র আছে। এই চক্র নানা অপরাধের সাথে জড়িত। এসব বোমা ফাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে থাকেন। এমনকি এ চক্রের সদস্যরা অন্যের ঘরে বোমা রেখে তাদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করেও থাকেন বিভিন্ন সময়ে। সুচতুর আসমত আলি চাকলাদার মেম্বার কৌশলে পালিয়ে যায়। তাকে ধরতেও বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় দুইজনের নাম সহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *