দৌলতপুরে ছাত্রাবাস থেকে পিস্তল গুলি ও ককটেল উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

খুলনা প্রতিনিধি: খুলনার দৌলতপুর এলাকার একটি পরিত্যক্ত ছাত্রাবাসের রুম থেকে একটি রিভলবার, ১৭ রাউন্ড গুলি ও ককটেল উদ্ধার করেছে দৌলতপুর থানার পুলিশ।

আজ বুধবার (২৬ জানুয়ারি) দুপুর পৌনে দু’টার দিকে দৌলতপুরের পাবলার বণিকপাড়া থেকে পুলিশ এসব পুলিশের সব আগ্নেয়াস্ত্র গুলি ও ককটেল উদ্ধার করে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ  নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা পাবলা বণিকপাড়া মৌচাক টাওয়ারের পাশে সূর্য ছাত্রাবাসের পাশে পরিত্যক্ত রুমে অভিযান চালায়। এ সময় পুলিশ সেখান থেকে একটি অচল রিভলবার, ১১ রাউন্ড ড্যাম গুলি ও ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করে। রিভলবারটি অনেক পুরাতন, মরিচা পড়েছে। ছাত্রাবাসে দু’জন ছাত্র থাকে। তাদের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তারা কিছু জানেন না বলে পুলিশকে জানায়। তবে ওই ছাত্রবাসের আশপাশে এলাকার কিছু বখাটে যুবকের আড্ডা আছে। এটি মনে হয় তদের কাজ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *