স্টাফ রিপোর্টার: আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ২৫১ জনের নমুনা পরীক্ষা করে ১২৯ জনের নমুনাতে কোভিড-১৯ পজেটিভ এসেছে।
নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫১.৩৯ শতাংশ। বুধবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যবিপ্রবির ল্যাবে ২৫১ জনের নমুনা পরীক্ষা করে ১২৯ জনের করোনা পজেটিভ এবং ৫৬ জনের নেগেটিভ ফলাফল এসেছে। এরমধ্যে যশোরের ১৬৬ জনের নমুনা পরীক্ষা করে ১১০ জনের,মাগুরার ৩৭ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের ও নড়াইলের ৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ এসেছে।
অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ২৫১ জনের নমুনা পরীক্ষা করে ১২৯ জনের করোনা পজিটিভ এবং ১২২ জনের নেগেটিভ ফলাফল এসেছে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলাগুলোর সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে।
যবিপ্রবি এনএফটি বিভাগের পরীক্ষণ দলের সদস্য ও চেয়ারম্যান, ড. শিরিন নিগার বলেন, যশোরে যে হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, তা খুবই উদ্বেগজনক। এ মহামারী থেকে নিজেকে সুরক্ষা করতে প্রথমে নিজে সচেতন হতে হবে ও অন্য কেও সচেতন করতে হবে। প্রত্যেকের মুখে মাস্ক ব্যবহার করতে হবে।
উল্লেখ্য গতকাল মঙ্গলবার যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিম সেন্টারে ৩৫৪ জনের নমুনা পরীক্ষা করে ১১৪ জনের দেহে করোনা করোনাভাইরাস শনাক্ত হয়। যার শতকরা হার ছিল ৩২.২০ শতাংশ।