ঝিকরগাছায় গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায়  ইয়াকুব আলী (৫০) নামের এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

বৃহস্পতিবার রাতের কোনো এক সময় ঝিকরগাছা ব্যাংদাহ বাসস্ট্যান্ডে কপোতাক্ষ নদের পাশে তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করেন। নিহত ইয়াকুব ব্যাংদাহ গ্রামের তাকবিল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বাজারের লোকজন বাসস্ট্যান্ডের উত্তর পাশে কপোতাক্ষ নদের তীরে যায়। সেখানে তারা ইয়াকুবের মরদেহ দেখতে পায়। বিষয়টি ঝিকরগাছা থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ সকাল আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান। ইয়াকুবের মাথায় ও চোখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, ইয়াকুব আলী দীর্ঘদিন ধরে গরু ব্যবসায়ের সাথে জড়িত। বুধবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে ইয়াকুব আলী বাড়ি থেকে বের হয়। কিন্তু রাতে আর বাসায় ফেরেনি। তার ফোনে কয়েকবার ফোন দিলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ইয়াকুবের লাশ কপোতাক্ষ নদীর তীরে পড়ে আছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অর্থনৈতিক লেনদেনের কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে। বাকিটা ময়নাতদন্তের পর বলা যাবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *