যশোরে ৪৮ ঘণ্টায় ৭১ জন করোনায় আক্রান্ত

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: গত ৪৮ (১৩ জানুয়ারি ২০২২) ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে  ২৩৮ নমুনা পরীক্ষা করে ৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের পরীক্ষার সদস্য ও চেয়ারম্যান ড. শিরিন নিগার।

বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের পরীক্ষার সদস্য ও চেয়ারম্যান ড. শিরিন নিগার বলেন, গত ৪৮ ঘন্টায় যশোরের ২৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৭১ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ এসেছে।

এরমধ্যে বুধবারে যশোরের ১৩০ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের ও নড়াইলের ১১ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ এসেছে।

অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ১৪১ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জনের করোনা পজিটিভ এবং ৯৮ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

অপরদিকে বৃহস্পতিবারে যশোরের ৯০ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের ও মাগুরার ৭ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ এসেছে।

অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ৯৭ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা পজিটিভ এবং ৬৯ জনের নেগেটিভ ফলাফল এসেছে

যবিপ্রবির ল্যাবে মোট ২৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৭১ জনের করোনা পজিটিভ এসেছে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *