যশোরে ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে রওশনারা আক্তার রুপা (২৭) নামে এক নারী মাদক ব্যবসায়ী ১১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হয়েছে।

গ্রেপ্তারকৃত রওশনয়ারা আক্তার রুপা জেলার মনিরামপুর উপজেলার পাড়দিয়া পূর্বপাড়া এলাকার ইউসুফ আলীর স্ত্রী।

বুধবার বিকাল ৫ টার দিকে (১৯ জানুয়ারী ২০২২ ) যশোর ডিবি পুলিশ পরিদর্শক (নিঃ) শেখ শাহিনুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ইদ্রিসুর রহমান সংগীয় এসআই (নিঃ) আব্দুল্লাহ আল মামুন, এএসআই (নিঃ) মোঃ ইমদাদুল হকের সমন্বয়ে একটা চৌকস টিম মনিরামপুর উপজেলার পাড়দিয়া পূর্বপাড়ায় রওশন আক্তার রুপা (২৭), বাড়িতে অভিযান চালিয়ে বিপুল মাদক আটক করেন।

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার জানান, আটককৃত নারী মনিরামপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে মাদক ব্যবসা করে আসছিল। গতকাল বুধবার বিকাল পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার বাসায় অভিযান চালিয়ে এবিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে মনিরামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *