অভয়নগর,প্রতিনিধিঃ চতুর্থ ধাপে যশোরের অভয়নগর উপজেলায় নৌকা সমার্থক প্রার্থী ও নৌকার বিদ্রোহী প্রার্থী সমানে সমান বিজয় হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচনে নৌকা প্রতীকের চারজন বিজয়ী হয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন চারজন। উপজেলা নির্বাচন অফিসার এসএম হাবিবুর রহমান বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ীরা হলেন প্রেমবাগ ইউনিয়নে প্রভাষক মফিজউদ্দিন, সুন্দলী ইউনিয়নে বিকাশ রায়, পায়রা ইউনিয়নে হাফিজুর রহমান ও শ্রীধরপুর ইউনিয়নে নাসির উদ্দিন।
এছাড়া চলিশিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস), বাঘুটিয়ায় শেখ তৈয়েবুর রহমান (মোটরসাইকেল- বিএনপি), সিদ্দিপাশা ইউনিয়নে শেখ আবুল কাশেম (মোটরসাইকেল- বিএনপি) এবং শুভরাঢ়া ইউনিয়নে জহুরুল ইসলাম (চশমা- জামায়াত) বিজয়ী হয়েছেন।