শার্শায় কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরিত হয়ে দুই শিশু আহত

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে ফাহাদ হোসেন (৮) ও শায়ন্তি(৭) নামে দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের মধ্যে ফাহাদের অবস্থা আশংকাজনক। তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে

সোমবার (২০) ডিসেম্বর দুপুর ১২ টার দিকে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা দঃ পাড়ার একটি আমবাগানে এ ঘটনাটি ঘটে।

আহত ফাহাদ একই গ্রামের আসাদুল ইসলামের ফেলে ও শায়ন্তি কাঠুরি গ্রামের পিন্টুর মেয়ে। শায়ন্তি এই গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিলো।

আহত শায়ন্তি জানান, তারা দুজনে বাড়ির পাশে আব্দুর রহিমের আমবাগানে খেলছিলাম। হঠাৎ একটি বাজার করা প্লাস্টিকের প্যাকেট দেখি, তারপর সেটা খুলে দেখি তার ভিতর চাউলের কুড়ার ভিতর লাল টেপ প্যাচানো দুইটি বল আছে। ফাহাদ ওই কৌটা দুটা বের করে খেলার বল মনে করে একটির টেপ খুলে ফেললে বিকট আওয়াজ হয়ে সেটি বিস্ফোরণ হয়। এতে ফাহাদ মারাত্মক আহত হয় এবং আমি হাতে ও মুখে অল্প আঘাত পাই। পরে এলাকায় লোকজন এসে আমাদের উদ্ধার করে এবং ফাহাদকে যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

শার্শা থানার অফিস ইনচার্জ (ওসি) বদরুল আলম খান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও একটি বোমা উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পরে বোমার সাথে সংশ্লিষ্ট থাকা অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *