যশোরে ৪টি চাকুসহ কিশোর গ্যাংয়ের আরো চার সদস্য আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৪টি ধারালো চাকুসহ কিশোর গ্যাংয়ের আরো ৪ সদস্য আটক হয়েছে। ১৪ই ডিসেম্বর ও ৯ই ডিসেম্বর যশোর পৌর পার্ক ও শহরের বেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে যশোর গোয়েন্দা পুলিশের সদস্যরা এ কিশোর অপরাধীদের আটক করেন।

আটককৃতরা হলেন, (১) যশোর ঘোপ সেন্ট্রাল রোড এলাকার মৃত সুরুজ খানের ছেলে রাব্বী (১৯), (২) যশোর খড়কী কাসারদিঘী এলাকার আব্দুল জব্বারের ছেলে তানভীর হোসেন ইমন (১৯), (৩) যশোর বেজপাড়া গোলগোল্লা মোড় এলাকার আলমগীর হোসেনের ছেলে রায়হান ইসলাম তুর্য্য (১৯), ও (৪) যশোর সদর উপজেলার নুরপুর এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে সাকিবুর রহমান সাদী (১৯)। আটককৃতরা যশোরের চিহ্নিত ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।

যশোরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিস ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, ১৪ই ডিসেম্বরে দুপুর একটার দিকে যশোর পৌর পার্কে জুবায়ের হোসেন ও সোহান হোসেন নামে দুই স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেন তিন থেকে চারজন কিশোর ছিনতাইকারী। এ ঘটনায় ১৫ই ডিসেম্বর জুবায়ের হোসেনের পিতা মাহেব হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। যশোরের পুলিশ সুপার মামলাটি তদন্তের দায়িত্ব দেন যশোর গোয়েন্দা পুলিশের অফিস ইনচার্জ রুপণ কুমার সরকারের কাছে। গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিস ইনচার্জ রুপণ কুমার গোয়েন্দা পুলিশের এসআই ইদ্রিসুর রহমানের নেতৃত্বে একটি চৌকশ দল কিশোর গ্যাং এর সদস্যদের শনাক্ত করে তাদের আটকের নির্দেশ দান। একপর্যায়ে গোয়েন্দা পুলিশের দলটি যশোর পৌর ও যশোর বেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে চারটে ধারালো চাকুসহ কিশোর গ্যাং এর ৪ সদস্যকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে ছিনতাই মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *