যশোরে পৃথক অভিযানে বিপুল পরিমাণে মাদকদ্রব্যসহ ৫ জন আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক পৃথক অভিযানে ৫৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা ও ৩৮ বোতল ফেন্সিডিল সহ ৫ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। 

যশোর র‌্যাব-৬ এর পক্ষ থেকে জানানো হয়েছে,

রোববার বিকাল সাড়ে চারটার দিকে জেলার ঝিকরগাছা উপজেলার গদখালি বাজারে স্বাধীন স্টোরের সামনে অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইব্রাহিম হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটক ইব্রাহিম হোসেন ঝিকরগাছা নীলকন্ঠ গ্রামের আবুল হোসেন @ টেলুর ছেলে। পরে আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে ঝিকরগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নেদা@টেরা নেদা (৩২) নামে আরো এক মাদক ব্যবসায়ীর নামে মামলা দেয়া হয়েছে। সে ঝিকরগাছা সৈয়দ পাড়া সিদ্দিক ব্যাপারী ছেলে। যশোর র‌্যাব-৬ এর কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেনসিডিলসহ আটক মিলন হোসেন

অপার একটি অভিযানে যশোর গোয়েন্দা ডিবি পুলিশের সদস্যরা ৩৮ বোতল ফেন্সিডিলসহ মিলন হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।

রোববার রাত সাড়ে নটার দিকে জেলার শার্শা উপজেলার টেংরালী পুকুরপাড়ে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ তাকে আটক করেন। আটক মিলন হোসেন টেংরালী বাউন্ডারী পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। পরে আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শাশা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

https://www.novanews24.com/wp-content/uploads/2021/12/20211213_135750_resized.jpg
ইয়াবাসহ আটক শরিফুল ইসলাম

অপর একটি অভিযানে যশোর কোতয়ালী থানা পুলিশের সদস্যরা ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শরিফুল ইসলাম (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে যশোর আর.এন.রোড মসজিদ গলি এলাকার মৃত আব্দুল ওহাব আলীর ছেলে।

রোববার বেলা সাড়ে ১২ টার দিকে শহরের পালবাড়ি মোড় শাহীবাগ এল.জি.ই.ডি ভবনের বিপরীত পাশে ইব্রাহিমের বাড়ির ৪র্থ তলা বিল্ডিং এর নিচ তলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণের এ মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।

https://www.novanews24.com/wp-content/uploads/2021/12/20211213_135811_resized.jpg
গাঁজাসহ আটক মিজানুর ও ফজর আলী

অপর দিকে ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। রোববার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার থানার মোড়ে একটি ইজিবাইক থেকে এসব মাদকদ্রব্যসহ তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, বেনাপোল, দক্ষিণ কাগজপুকুর এলাকার মৃত জাবেদ আলীর ছেলে মিজানুর রহমান (৩১) ও বেনাপোল গয়ড়া গ্রামের চৌরাস্তা এলাকার মৃত আবদুর রবের ছেলে ফজর আলী (৪২)। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে। যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ রুপণ কুমার সরকার সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *