স্ত্রীও শিশু সন্তানকে গলা কেটে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

নরসিংদী সংবাদদাতা: নরসিংদীতে স্ত্রী ও শিশুপুত্রকে গলা কেটে হত্যা করেছে পাষণ্ড স্বামী ফখরুল ইসলাম (২৬)। এ ঘটনায় এলাকাবাসী স্বামী ফকরুল ইসলামকে (২৬) আটক করে পুলিশে দিয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) গভীর রাতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- স্ত্রী রেশমি আক্তার (২৬) ও তাদের ১৩ মাস বয়সী শিশুপুত্র সালমান সাফায়ার।

পুলিশ ও রেশমি আক্তারের স্বজনরা জানান, দুই বছর আগে পারিবারিকভাবে নরসিংদী শহরের দত্তপাড়া এলাকার রেশমি আক্তারের সঙ্গে চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার সাইফুল্লার ছেলে ফকরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীকে নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঝগড়া-বিবাদ লেগেই থাকত।

বিয়ের পর চাকরি না থাকায় ছেলে মাদকাসক্ত হয়ে পড়ে এমন অভিযোগে ছেলেকে রিহ্যাবে দেয় বাবা-মা। পরে স্ত্রীর আবদারে তাকে রিহ্যাব থেকে বাড়িতে নিয়ে আসে। রোববার রাতে ফের কলহ বাধে। পরে রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী ফখরুলকে পুলিশ হেফাজতে নিয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ফখরুলকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে।  প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি অস্বীকার করেছে। তবে এর সাথে অন্য কোন ঘটনা আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। এর পরে সাংবাদিকদের ব্রিফিং এর মাধ্যমে জানানো হবে বলে জানান এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *