স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় ওয়ারেন্টভুক্ত ১০ আসামি গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার রাত দশটা থেকে বুধবার সকাল দশটা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত এসব আসামিদের আটক করেন ঝিকরগাছা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন,(১) সাজ্জাদ হোসেন (৪০), পিতা- মোস্তফা হোসেন, সাং- টাওরা,(২) মনিরুজ্জামান রিপন (৩২), পিতা- গিয়াসউদ্দিন, সাং- কুলবাড়িয়া,(৩) খলিল (৩৪), পিতা- আরাফাত মল্লিক, সাং- হারিয়াদেয়াড়া,(৪) মেহেদী হাসান (৩১), পিতা- নজরুল ইসলাম, সাং- শিওরদাহ,(৫) আব্দুল্লাহ আল মামুন (৩৪), পিতা- ইসমাইল হোসেন, সাং- কৃষ্ণনগর,(৬) সাজেদুল ইসলাম (২৮), পিতা- জামাল উদ্দিন, সাং- চান্দা,(৭) শফিয়ার রহমান (৪০), পিতামৃত- তবিবার রহমান, সাং- মনোহরপুর,(৮) আব্দুল রহিম (৩৫), পিতা- আরাফাত হোসেন, আটুলিয়া,(৯) মফিজুল ইসলাম (৪০), পিতা- শহর আলী, সাং- শংকরপুর,(১০) নাসির উদ্দিন (৪৫), পিতা- রবিউল ইসলাম সর্দার, সাং- দিগদানা বাজার, সর্বথানা- ঝিকরগাছা, জেলা-যশোর।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন, গ্রেপ্তারকৃতরা সবাই বিভিন্ন ধরনের মামলার আদালতের গ্রেফতার পরোয়ানা আসামি। তারা দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলো। পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল দশটা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।