স্টাফ রিপোর্টার: যশোরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব- ৬) এর অভিযানে ৫ জুয়াড়ী আটক হয়েছে।
শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে যশোর সদর উপজেলার খালদার রোড এলাকার ইসলামের ‘‘স্মৃতি ক্লাব’’ নামের ২য় তলা বিল্ডিং এর ২য় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করেন র্যাব সদস্যরা। এসময়ে তাদের কাছ থেকে জুয়ার ২৩ হাজার টাকাও জুয়া খেলার তাসও জব্দ করেন।
আটককৃত জুয়াড়ীরা হলেন, ১। যশোর পাগলাদাহ এলাকার মুক্তার মল্লিকের ছেলে হাফিজুল ইসলাম (৩৫) ২। যশোর বারান্দিপাড়া কদমতলা এলাকায় করম আলীর ছেলে ওমর আলী শেখ (৬৫), ৩। মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার কালু কান্দি গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে জাহাঙ্গীর শেখ (৪৭), ( সে যশোর চাঁচড়া রায়পাড়ায় তাহার শশুর মোরশেদের বাড়ী থাকেন), ৪। যশোর বারান্দিপাড়া কদমতলা এলাকায় মৃত আবুল কাশেমের ছেলে মাসুদ রানা (৪২)ও ৫। ভোলা জেলার সদর উপজেলার চশমারিয়া/জয়গুপি এলাকার সাহেব আলীর ছেলে সিদ্দিক @ জাহাঙ্গীর (৬৭),(বর্তমান অবস্থান যশোর লোন অফিস পাড়া, ইসহাক মিয়ার বাড়ী)

যশোর র্যাব- ৬ এর কোম্পানি কমান্ডার লে: এম নাজিউর রহমান বলেন, বেশ কিছুদিন ধরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যশোর খালদার রোড এলাকার ইসলামের ‘‘স্মৃতি ক্লাব’’ নামের ২য় তলা বিল্ডিং এর ২য় তলায় জুয়ার আসর বসছে। বিষয়টি যশোর র্যাব সদস্যরা নজর রাখেন। একপর্যায়ে শুক্রবারে জুম্মার নামাজের সময় গোপন সংবাদের মাধ্যমে জানা যায় সেখানে বেশ কয়েকজন জুয়াড়ি জুয়া খেলছেন। এ সময় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় ও জুয়া খেলার তাস ও ২৩ হাজার নগদ টাকা ও জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে জুয়াড়ীর মামলা দিয়ে যশোর কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।