যশোরে সন্ত্রাসীও ছিনতাইকারীদের ধরতে যৌথবাহিনীর চিরুনি অভিযান

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে সম্প্রতি সময়ে সন্ত্রাসী ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। গতকাল যশোর যুবদলের বর্ধিত সভায় ৫ যুবককে ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে যশোর গোয়েন্দা পুলিশের নেতৃত্বে যৌথভাবে গোয়েন্দা ও থানা পুলিশের সদস্যরা সন্ত্রাসী ও ছিনতাইকারীদের ধরতে শহর জুড়ে চিরুনি অভিযানে নেমেছেন।

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও যশোর কোতয়ালী থানা পুলিশ যৌথভাবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যশোর শহরের রেলগেট, শংকরপুর, বেজপাড়া, শেখহাটি, নোয়াপাড়া, নিউ মার্কেটসহ বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের অভায়ারণ্য গুলোতে চিরুনি অভিযান চালিয়েছেন। এসময় গোয়েন্দা পুলিশ সদস্যরা বেশ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারীদের আটকও করেছেন।

যৌথ বাহিনীর অভিযানের ভিডিও দেখতে, এখানে ক্লিক করুন

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শহর জুড়ে গোয়েন্দা (ডিবি) পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে বেশ কয়েকটা গাড়ি নিয়ে এসব সন্ত্রাসীদের আস্তানায় হানা দেন। তবে কিছু সন্ত্রাস পালিয়ে গেলেও শহরের বেশ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারীকে পাকড়াও করতে সক্ষম হয়েছে যৌথবাহিনীর সদস্যরা।

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার বলেন, গতকাল শহর এলাকায় সন্ত্রাসীরা ৫ যুবককে ছুরিকাঘাত করে যখম করেন। আজ আবার পৌর পার্ক এলাকায় আরো এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। এসব সন্ত্রাসীও ছিনতাইকারীদের পাকড়াও করতে ও আস্তানা ধ্বংস করতে অভিযান চালানো হয়েছে। অভিযান চলাকালীন সময়ে কয়েকজন সন্ত্রাসী ও ছিনতাইকারীকে আটক করা হয়েছে। সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *