স্টাফ রিপোর্টার:যশোরে বাসের ধাক্কায় শামীম হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল থাকা শামীমের চাচতো ভাই গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহত ও নিহতের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পাঠিয়েছেন।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে যশোর সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শামিম যশোর সদরের নতুনহাট এলাকার মোমিন উদ্দিনের ছেলে এবং আহত নয়ন শহরের পালবাড়ি গাজীরহাট এলাকার হাসান আলীর ছেলে।
গুরুতর আহত নয়ন জানায়, সে ও তার চাচাতো ভাই শামিম মোটরসাইকেলে যশোর সদরের হাশিমপুরে গিয়েছিলো। বেলা ১২টার দিকে ফেরার পথে বাহাদুরপুর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা রাস্তায় পড়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শামীমকে মৃত ঘোষণা করেন।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার মোরসালিন বলেন, বেলা একটার দিকে কয়েকজন লোক গুরুতর জখম অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে আসে এ সময় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় আধা ঘণ্টা আগেই স্বামীর নামে একজনের মৃত্যু হয়েছে।মাথায় প্রচন্ড আঘাত এর কারণে তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান।আহত নয়নকে হাসপাতলে ভর্তি নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় বলে তিনি জানান।
কোতোয়ালি থানার (ওসি) তাজুল ইসলাম বলেন,শুনেছি দুপুরে সড়ক দুর্ঘটনায় বাহাদুরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বিষয়টি নিয়ে উপশহর পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। খোঁজখবর নেওয়া হচ্ছে এবং ঘাতক বাসটিকে আটকের নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি জানান।