বেনাপোল প্রতিনিধিঃ দুই বছর আগে ভারতে পাচার হওয়া তরুণীকে বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ । পাচার হওয়া তরুনীর নাম রতনা খাতুন (২৩) । পাচার হওয়া তরুণী যশোর জেলার বাসিন্দা।
মঙ্গবার(২৪শে নভেম্বর) বিকাল ৪ টার সময় বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করে।
জাস্টিক এন্ড কেয়ারের গ্রহণকারী ফিল্ড কর্মকর্তা রোকেয়া খাতুন জামান, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে ভালো কাজের কথা বলে তাকে ভারতে পাচার করে দালালরা। পরে ভারতীয় পুলিশ তাকে উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে আশ্রয় হয় ভারতের গুজরাটের একটি এনজিও সংস্থার শেল্টার হোমে রাখে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে আইনী সহয়তা জন্য এক জনকে বেনাপোল পোটথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে কার্যক্রম সম্পন্ন করে এনজিওকর্মীরা ওই তরুণীকে তার পরিবারের কাছে হস্তান্তর করবে বলে তিনি জানান।