ঝিকরগাছায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় মৃত্যুঞ্জয় সিংহ (৪৫) নামে এক জুয়েলারি ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৪ নভম্বের) দুপুর সাড়ে ১২টার দিকে ঝিকরগাছা কৃষ্ণনগর বাজারে নিজ দোকানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি গুরুতর জখম হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পাঠান সেখানকার চিকিৎসকরা।

আহতের স্বজনরা জানান, বুধবার দুপুর বাবা দোকানে কাজ করছিল। এ সময়ে দুর্বৃত্তরা এসে মৃত্যুঞ্জয়ের বুকে চাকু মেরে পালিয়ে যায়। এ সময়ে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) সুমন ভক্ত জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত মৃত্যুঞ্জয়ের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় লিখিতভাবে অভিযোগ করা হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলের আশপাশে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করার পর পুলিশ অপরাধীদের ধরতে অভিযানে নামবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *