সাভার সংবাদাতা: সাভারের আশুলিয়ায় স্ত্রীকে ধান কাটা কাচি দিয়ে উপযুক্ত ভাবে কুপিয়ে স্বামী মোরশেদ নিজের গায়ে গরম পানি ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছে। মঙ্গলবার সকাল ৯ টার দিকে আশুলিয়ার জিরানী এলাকার আফজাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মোর্শেদকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার হামিদ জানান, মঙ্গলবার সকালে পারিবারিক কলহের জের ও পরকীয়া সন্দেহ থেকে স্বামী মোর্শেদ মিয়া ধান কাটার কাচি দিয়ে স্ত্রীকে গলাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে মোর্শেদ নিজের শরীরে গরম পানি ঢেলে আত্নহত্যার চেষ্টা করে। এসময় ঘটনাস্থল থেকে মোর্শেদকে আটক করা হয়েছে। গরম পানি ঢালায় তার শরীরের কিছু অংশ ঝলসে যাওয়ায় গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। স্ত্রীকে গুরুতর জখম অবস্থায় পার্শ্ববর্তী শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। অন্য কোন কারণ আছে কিনা সেটা তদন্তের পরই বলা যাবে বলে জানান ওই কর্মকর্তা।