যশোর র‌্যাবের অভিযানে অপহৃত নারী নড়াইলে উদ্ধার, আটক ১

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর র‌্যাব-৬ এর অভিযানে খুলনা থেকে অপহৃত নারী নড়াইল থেকে উদ্ধার হয়েছে। এ ঘটনায় আবুল কালাম আজাদ (২৭), নামে এক অপহরণকারীকে আটক করেছে র‌্যাব-৬ সদস্যরা। আবুল কালাম আজাদ নড়াইল জেলার কালিয়া উপজেলার কাজিরহাট পারমোচন্দপুর গ্রামের শহিদুল শেখের ছেলে।

 

যশোর র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ইং ৯ই নভেম্বর ২১ তারিখে খুলনার সোনাডাঙ্গা হতে ওই নারীকে অপহরণ করে নড়াইলে নিয়ে যায় অপহরণকারী আবুল কালাম আজাদ। এরপর ভিকটিমের পরিবার খুলনা সোনাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলা সূত্র ধরেই গতকাল রাতে আবুল কালাম আজাদকে নড়াইলের কালিয়া উপজেলা থেকে আটক করা হয়। এসময় অপহরণ হওয়া নারীকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নারীকে তার স্বামীর কাছে হস্তান্তর করা হয়েছে।

 

যশোর র‌্যাব-৬  এর কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার মােঃ নাজিউর রহমান বলেন, মামলা হওয়ার পর ওই নারীর পরিবারের মাধ্যমে জানতে পারি অপহরণ হওয়া নারীকে নড়াইলের কালিয়া থানা এলাকায় নিয়ে রাখা হয়েছে। এ সময় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করা হয়। অপহরণের সাথে জড়িত থাকার দায়ে আবুল কালাম আজাদ কেউ আটক করা হয়। রাতেই ওই নারীকে নারী্র স্বামীর কাছে তুলে দেয়া হয়েছে এবং আটককৃত আবুল আজাদ কে থানায় সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান আটক আবুল কালাম আজাদ এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। আবুল কালাম আজাদ এর আগেও অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক হয়েছিল বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *