অনলাইন ডেস্ক: দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে গত কয়েকদিন ধরে বেসরকারি পরিবহন মালিক সমিতি পরিবহন ধর্মঘট চালিয়ে যাচ্ছে। পরিবহন ধর্মঘট তুলে নিতে সরকারের নিকট বেসরকারি বাস মালিক সমিতি ২৩ শতাংশ হারে গণপরিবহনের ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে। দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৫৮ পয়সা, মহানগরের ভেতরে বাসে ৭০ পয়সা ও মিনিবাসে ৮০ পয়সা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
এপ্রস্তাব পাস হলে দ্রুতই অতিরিক্ত ভাড়া গুনতে হবে গণপরিবহনের সাধারণ যাত্রীদের। দফায় দফায় দেশব্যাপী ভোজ্য পণ্যের দাম বৃদ্ধির পাশাপাশি গণপরিবহনের ভাড়া বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মরার উপর খাড়ার ঘা এমনটাই জানিয়েছে সুশীল সমাজ।