যশোরে জমি জায়গার বিরোধের জের ধরে যুবককে পিটিয়ে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আবু কালাম আজাদ (৪০) নামে যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

গত ২৮ শে অক্টোবর দুপুরে প্রতিপক্ষরা ওই যুবককে পিটিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দিপু নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

নিহতের ছোট ভাই সালাউদ্দীন জানান, দীর্ঘদিন ধরে তার ভাই আবু কালাম আজাদ ও প্রতিবেশি নাজু নামে এক ব্যক্তির বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিলো। গত ২৮ অক্টোবর দুপরে আবু কালাম বাড়ির সীমানা প্রাচির দিচ্ছিলেন। এ সময় নাজু এসে প্রাচির ভাংচুর করে। এ নিয়ে তাদের দু’জনের মধ্যে বিরোধ হয়। এরপর ওইদিন রাতে নাজুর নেতৃত্বে দিপুসহ ১০/১২ জন আবু কালামের বাড়িতে হামলা চালিয়ে তাকে ব্যাপক মারপিট করে।

পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ নভেম্বর আবু কালামের অবস্থার উন্নতি হলে পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে ৪ নভেম্বর সকালে তার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে ফের হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয়।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম আজাদের মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে অভিযুক্ত এক যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত নেহাতোর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিতভাবে অভিযোগ করা হয়নি। অভিযোগ করলে পুলিশ অপরাধীদের ধরতে অভিযানে নামবে বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *