ডিবি পুলিশের অভিযানে ১শ’বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল ও দেড় কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,শুক্রবার (২৯ অক্টোবর ২০২১) রাত সাড়ে দশটার দিকে যশোর (ডিবি) পুলিশের এসআই ইদ্রিসুর রহমান, এএসআই মোঃ ইমদাদুল হক দ্বয়ের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী থানার নিউমার্কেট এলাকার একে ট্রাভেলস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ আব্দুল হান্নান (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক আব্দুল হান্নান শার্শা উপজেলার নাভারন দক্ষিণ বুরুজবাগান এলাকার শওকত আলীর ছেলে। জব্দকৃত মাদক দ্রব্যের মূল্য প্রায় ২ লাখ টাকা।

 

অপার এক অভিযানে বুধবার (২৮ অক্টোবর ২০২১) যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোঃ ইদ্রিসুর রহমান, এএসআই (নিঃ) মোঃ ইমদাদুল হকদ্বয়ের সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল-বাহাদুরপুর শাখারীপোতা বদরুজ্জামান ভোলার চাতালে অভিযান অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেন।

মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান ও মেহেদী হাসান

আটককৃতরা হলেন, শার্শা শালকোনা নজরুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (১৬)ও শার্শা রায়পুর এলাকার হযরত আলীর ছেলে মেহেদী হাসান(১৭)। জব্দকৃত গাজার বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশের সদস্যরা।

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কৌশলে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে যশোর সদর উপজেলার নিউমার্কেট ও শার্শা উপজেলার বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *