পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে ফেরি ডুবি

নিউজটি শেয়ার লাইক দিন

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে রো রো আমানত শাহ নামের একটি ফেরি ডুবে গেছে। তুমি এখনো পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান  বলেন, রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে বড় আকারের রো রো ফেরি আমানত শাহ। পাটুরিয়া ফেরিঘাটের পৌঁছানোর পর ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি ডুবে যায়। তবে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *