শার্শায় ৭০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শায় ৭০ বোতল ফেনসিডিলসহ জুয়েল মিয়া (৩৩) নামে এক মাদক ব্যবসায়ী আট হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড় খাঁন থাইগ্লাস এসএস এন্ড হার্ডওয়ারের সামনে অভিযান চালিয়ে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তাকে আটক করেন। আটক জুয়েল মৃধা বেনাপোল বেনাপোল ভবারবেড় তুহিন কমিশনারের বাড়ির পাশে মৃত্যু রফিকুল ইসলামের ছেলে।

 

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, রবিবার (২৪ অক্টোবর২০২১ ) গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি এক যুবক বেনাপোল থেকে টলি ব্যাগে করে ফেনসিডিল পাচার করছে। এ সময় যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোঃ শামীম হোসেন, এএসআই (নিঃ) মোঃ আজাহারুল ইসলামদ্বয়ের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিমকে নাভারন সাতক্ষীরা মোড় এলাকায় পাঠালে তারা অভিযান চালিয়ে জুয়েল মৃধা কে একটি টলি ব্যাগ সহ আটক করেন। পরে ব্যাগটি তল্লাশি করে ৭০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। আটককৃতদের নামে মাদক আইনে মামলা দিয়ে শাশা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *