পূজামণ্ডপে কোরআন রাখা ইকবাল সন্দেহে যুবক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

কক্সবাজার প্রতিনিধি: দেশের বহুল আলোচিত কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় অভিযুক্ত ইকবাল সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে এগারোটার সময় কক্সবাজারের কলাতলি এলাকা থেকে পুলিশ তাকে আটক করেন। 

এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম। আটক ইকবালকে কক্সবাজার থেকে কুমিল্লা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

 

তিনি গণমাধ্যমকে জানান, ইকবাল হোসেন সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তবে তিনি কুমিল্লার ঘটনায় অভিযুক্ত ইকবাল কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে।

ইকবালকে গ্রেপ্তারের নিয়ে কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহ‌মেদ গণমাধ্যমকে বলেন, কক্সবাজারে ইকবাল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, এটা প্রধান সন্দেহভাজন ইকবাল কি না, তা যাছাই করা হচ্ছে।

এর আগে সিসিটিভি ফুটেজ দেখে দায়ী ব্যক্তি ইকবাল হোসেনকে শনাক্ত করে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত ওই যুবক কুমিল্লা নগরীর সুজানগর এলাকার নূর আহাম্মদ আলমের ছেলে ইকবাল হোসেন (৩৫) এবং সে বিভিন্ন মাজারে ও যত্রতত্র ঘুরে বেড়ানো (ভবঘুরে) হিসেবে পরিচিত। তার পরিবারের দাবি ইকবাল মানসিক প্রতিবন্ধী। সে দীর্ঘদিন ধরে যত্রতত্র ঘুরে বেড়ান। কেউ কোনো কিছুর প্রলোভন দেখিয়ে তাকে দিয়ে কাজ করিয়ে নেন। সে বাড়িতে যেতেন খেয়ালখুশিমতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *