পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৫ সৈনিক নিহত

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে বোমা বিস্ফোরণে  ৫ সামরিক সৈন্য নিহত হয়েছেন।

বুধবার পাকিস্তানের খাইবার প্রদেশ এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

 

তবে এখনো পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। স্থানীয় বাসিন্দারা হামলার বিচার দাবি করেছেন।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তাস্থল ঘিরে রাখা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। এখনো হামলার ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

বাজাপুর ডিপিও আব্দুল সামাদ খান বলেছেন, পাকিস্তান-আফগান সীমান্তবর্তী এলাকায় বিস্ফোরণে দুই জন আহত হন।

এরপর পরিচালিত সার্চ অপারেশনের সময় পথের পাশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ৪ সামরিক সৈন্য প্রাণ হারায়।
এর আগে সকালে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলার আরেক সেনা সদস্য নিহত হন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *