আন্তর্জাতিক ডেস্ক: ব্যর্থ সামরিক অভ্যুত্থানের দায় তুরস্কে ১৫৮ সমর্থককে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত।
এসব সেনা সদস্য তুরস্কের বিরোধী দলীয় নির্বাসিত নেতা ফেতুল্লাহ গুলেনের সমার্থক।
২০১৬ সালের মাঝামাঝি সময়ে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে দেশটির আদালত মঙ্গলবার তাদের গ্রেফতারের এ নির্দেশ দেয়।
এ খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স।
এ ছাড়া গুলেনের দলে যোগ দেওয়ার অপরাধে ৩৯ নারীকে তুরস্কের পাঁচ প্রদেশ থেকে আটক করা হয়েছে।
আটক নারীদের মধ্যে একজন শিক্ষক ও তিনজন চিকিৎসক রয়েছেন। তুর্কি সরকারি কৌঁসুলির দপ্তর থেকে এসব নারীর বিরুদ্ধে আটকাদেশ জারি করা হয়।
রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। তাছাড়া গুলেনের পক্ষে সমর্থক আকৃষ্ট করার জন্য নারীদের মধ্যে ব্যাপক প্রচারণা চালাতেন বলে অভিযোগ করা হয়েছে এসব নারীদের বিরুদ্ধে।