চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৩ অক্টোবর) দিবাগত গভীর রাতে মিরসরাইয়ের উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের নতুন বাজার এলাকার মোস্তফা সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, নতুন বাজারের ব্যবসায়ী মোস্তফা সওদাগর (৭০), তাঁর স্ত্রী জোসনা আক্তার (৫৫) ও তাঁদের ছেলে আহমদ হোসেনকে (২৫)।
ঘটনায় জড়িত সন্দেহে আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে ওই পরিবারের বড় ছেলেকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল দিবাগত গভীর রাতে নতুন বাজার এলাকার মোস্তফা সওদাগরের বাড়িতে অজ্ঞাত দুর্বৃত্তরা তিনজনকে গলা কেটে এ নির্মম হত্যা করে।
খবর পেয়ে আজ বৃহস্পতিবার ভোর থেকে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে।
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনা বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনার কারণ অনুসন্ধান চলছে।