যশোরে ৫৬ বছর বয়সী ৩সন্তানের বাবা হেলিকপ্টার যোগে দ্বিতীয় বিয়ে করলেন ২ দুই সন্তানের জননীকে

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর: যশোরের মণিরামপুরে ৫৬ বছর বয়সী ৩সন্তানের বাবা হেলিকপ্টার যোগে দ্বিতীয় বিয়ে করলেন ২ দুই সন্তানের মাকে। ৫৬ বছর বয়সী বর মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়ন পেয়ারাতলা এলাকার আদম ব্যবসায়ী মুফতি লুৎফর রহমান ফারুকী। আর কনে দুই সন্তানের জননী ৩৩ বয়সের নারী অভয়নগর উপজেলার শ্রীধর পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিঘীর পাড় এলাকার আব্দুল মান্নানের মেয়ে খাদিজা পারভীন লিপি।

সোমবার (১১ অক্টোবর) বেলা ৩টার দিকে বর মুফতি লুৎফুর রহমান ফারুকী ঢাকা থেকে হেলিকপ্টার যোগে কনের নিজবাড়ী অভয়নগর উপজেলার শ্রীপুর ৪ নম্বর ওয়ার্ডের দিঘীরপাড় গ্রামে বিয়ে করেতে যান। বিয়ে করে তিনি আবার হেলিকপ্টারে করে ঢাকায় চলে যান। বিষয়টি নিয়ে এলাকার ব্যাপক হাস্যরসের উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে এলাকার চায়ের দোকান থেকে হাট-বাজারে আলোচনার খোরাক জুগিয়েছে।

 

বর মুক্তি লুৎফর রহমান ফারুকী মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের সুন্দলপুর গ্রামের পেয়ারাতলা এলাকার আফতাব উদ্দিনের ছেলে। পেশায় একজন দেশের খ্যাতিমান আদম ব্যবসায়ী ও যশোর জামেয়া ইসলামীয়া মাদরাসার প্রতিষ্ঠাতা, মহাপরিচালক এবং আল ফারুকী প্রপার্টিজের চেয়ারম্যান। গত ৩ বছর আগে মুফতি লুৎফর রহমান ফারুকী আদম ব্যবসা নাম প্রতারণার মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় স্ত্রী সহ শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর আটক হয়েছিলেন। সাবেক নেতা টিপু সুলতান আদালত থেকে এই দম্পতিকে জামিনে বের করেন।

 

আর কনে দিঘিরপাড় গ্রামের আব্দুল মান্নানের মেয়ে খাদিজা পারভীন লিপি। তার দুইটি ছেলে সন্তান রয়েছে। বড় ছেলে মেহেদী হাসান উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র, ছোট ছেলে বাবু অষ্টম শ্রেণীর ছাত্র। আজ থেকে ২০ বছর আগে খাদিজা পারভীন লিপি সিঙ্গাপুর প্রবাসী সাইদুল ইসলামের সাথে শুভরাড়া ইউনিয়নের ভোগিলহাট এলাকার নজরুল ইসলামের ছেলে সাইদুল ইসলামের সাথে তার বিয়ে হয়। বিদেশ থেকে আসার পরে তাদের মাঝে বনাবনি না হয় খাদিজা পারবেন লিপি তাকে ডিভোর্স দেন। বর মুফতি লুৎফর রহমান ফারুকীর প্রথম স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

শ্রীধর পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার রুস্তম আলির ছোট ভাই সোহেল রানা জানান, বিশ বছর আগে খাদিজা পারভীন লিপির বিয়ে হয়েছিল শুভরাড়া ইউনিয়নের সাইদুলের সাথে। ২০ বছর যাবত তারা সুখে শান্তিতেই ছিল। তাদের ঘরের দুটো ছেলে সন্তান রয়েছে। একটি দ্বাদশ শ্রেণীতে পড়ে আরেকটি অষ্টম শ্রেণীতে পড়ে।স্বামী বিদেশ থাকায় লিপি পরকীয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়াঝাঁটি বাধে। একপর্যায়ে বছর খানেক আগে খাদিজা পারভীন লিপি সাইদুলকে ডিভোর্স দেন। তবে এলাকার সবাই জামায়কে খুব ভালো বলে জানতেন বলে তিনি জানান।

খোঁজখবর নিয়ে জানা গেছে বিয়ের মধ্যস্থতাকারী পুড়াখালি মহিলা মাদরাসার সুপার আশেক এলাহী মুফতি লুৎফুর রহমান ফারুকীর আদম ব্যবসার সঙ্গে তিনি জড়িত। তিনি দীর্ঘদিন ধরে মুফতি লুৎফর রহমান ফারুকীকে হজসহ বিদেশে লোক পাঠানোর এজেন্ট হিসেবে কাজ করতেন। তার মধ্যস্থতায় এ বিয়ে হয়েছে। তবে অন্য কোনো কারণ আছে কিনা সে বিষয়েও খোঁজখবর নেয়া হচ্ছে।

 

মুফতি লুৎফর রহমান ফারুকী কাছে আদম ব্যবসায়ের মামলা সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে তিনি জানান মামলা চলমান রয়েছে। আদালত থেকে আমরা জামিন নিয়েছি। দ্বিতীয় বিয়ের কারণ জানতে চাইলে তিনি বলেন আমার স্ত্রী অসুস্থ। তাই আমার ছেলে ও জামাইয়ের সম্মতিতে এ বিয়ে করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *